স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনসাধারণকে অবহিত এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন। প্রেস ব্রিফিংকালে বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিক, সমাজকর্মী ও রাজনৈতিক
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে সরকারের উন্নয়ন কার্যক্রমের মধ্যে একটিবাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রম, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী সমূহ, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ ও বিনোয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর রায়হান উদ্দিন।
- রোহিঙ্গাদের মাঝে নগদ টাকা, বস্ত্র, ও তাবু বিতরণ
- রোহিঙ্গাদের বাড়ি ভাড়ায় পুলিশ হেডকোয়ার্টার্সের নিষেধাজ্ঞা


