তাহিরপুরে জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ

জেলা তথ্য অফিসের আয়োজনে শনিবার দুপুরে তাহিরপুর উপজেলার পাতাড়ি তিওড় জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের এপিএই অপারেটর শরীফ হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বিদ্যালয়ের এসএমসি
সভাপতি আব্দুল কায়ুম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসাদ্দিক, সহকারি শিক্ষিকা মোসাদ্দিকা বেগম প্রমুখ। মহিলা সমাবেশে এলাকার প্রায় দেড় শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নের আওতায় ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রম, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক,  শিশু বিকাশ, বিনিয়োগে বিকাশ ও পরিবেশ সুরক্ষাসহ সরকারের নানা সাফল্যের অর্জন ও উন্নয়ন ভাবনার বিষয়ে সমাবেশে উপস্থিত মহিলাদের অবগত করা হয়।  
(প্রেস বিজ্ঞপ্তি)