স্টাফ রিপোর্টার
তাহিরপুরের বলদার হাওরপাড়ে ধরুন গ্রামে ট্রাক চাপায় রাহাত মিয়া (৭) নামের এক শিশু নিহত।
সোমবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের দক্ষিণ ধরুন গ্রামের সম্মুখে এ ঘটনা ঘটে।
নিহত শিশু উপজেলার বাদাঘাট ইউনিয়নের ধরুন গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাওয়া শেষে নিহত শিশু বাড়ির সামনে খেলতে যায়। এসময় বলদার হাওরের ৬১নং প্রকল্পের বাঁধের নির্মাণ কাজে নিয়োজিত মাটি বহনকারি একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এঘটনায় মাটি বহনকারি ট্রাক আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) সাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


