স্টাফ রিপোর্টার, তাহিরপুর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে এলএইচডিপি-অক্সফাম প্রকল্প সিএনআরএস’র উদ্যোগে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন স্থরের মানুষ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, তরিকুল ইসলাম শিপুল, রিংকু রায়, কেয়ার বাংলাদেশ তাহিরপুর টিম লিডার চন্দ্র শেখর দাস, সিএনআরএস প্রকল্প সহায়ক মিঠু দেবনাথ, উদ্দীপন ম্যানেজার শরীফুল ইসলাম প্রমুখ।
বক্তরা বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি বাংলাদেশে আর না ঘটে। এ জন্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
- জগন্নাথপুর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে সভা
- ছাত্রলীগ ধর্মপাশা ডিগ্রি কলেজের শাখা কমিটি অনুমোদন

