তাহিরপুরে তনু হত্যাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন

তাহিরপুর সংবাদদাতা
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের শাস্তির দাবিতে তাহিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে এলএইচডিপি-অক্সফাম প্রকল্প সিএনআরএস’র আয়োজনে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন স্তরের মানুষ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক সেলিম আখঞ্জি, উপজেলা শ্রমিক লীগ যুগ্ম আহবায়ক বাবুল গাঙ্গুলী, তরিকুল ইসলাম শিপুল, রিংকু রায়, কেয়ার বাংলাদেশ তাহিরপুর টিম লিডার চন্দ্র শেখর দাস, সিএনআরএস প্রকল্প সহায়ক মিঠু দেবনাথ, উদ্দীপন ম্যানাজার শরীফুল ইসলাম প্রমুখ।