তাহিরপুরে তাফসিরুল কোরআন মাহফিল

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে হিলফুল ফুজুল পরিষদের উদ্যোগে ১৮তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আছর হতে বাদাঘাট বাজারের মেইনরোডে মধ্যরাত পর্য্যন্ত এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত    মহাসম্মেলনে মাওলানা শামসুদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে তাফসির পেশ করেন, হযরত মাও. ফজলুর রহমান বানিয়াচংগী।
সংগঠনের সভাপতি মাও. মুখলেছুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে তাফসির পেশ করেন, মাও. মুফতি আমিনুল ইসলাম কাসিমী, মাও.আদিল হাসান আহমদী, মাও. আবদুর রাকিব প্রমুখ।