তাহিরপুরে তালুকদার বাড়ির উদ্যোগে বস্ত্র বিতরণ

ইদুল আযহা উপলক্ষে তাহিরপুর উপজেলা বাদাঘাট ইউনিয়নে ঘাগটিয়া তালুকদার বাড়ির উদ্যোগে প্রায় ৫০০ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় চকবাজার মাদ্রাসা মাঠে বস্ত্র বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান।
এসময় তিনি বলেন, ঘাগটিয়া তালুকদার বাড়ির       
বিত্তবানদের মতো সমাজের অন্যান্যরা অসহায় মানুষের পাশে এগিয়ে আসলে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না। বঞ্চিত মানুষের উদ্যোগে এসব কাজকে সাধুবাদ জানান তিনি।
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন তালুকদারের সভাপতিত্বে  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ, সিনিয়র এএসপি তাপস রঞ্জন ঘোষ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর, বাদাঘাট ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, বর্তমান চেয়ারম্যান আফতাব উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোকাররব হোসেন তালুকদার, মজিবুর রহমান তালুকদার, মিজানুর রহমান রাসেল ও মোনায়েম হোসেন রাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি