Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
তাহিরপুরে তিন শতাধিক হতদরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

তাহিরপুরে তিন শতাধিক হতদরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে স্বাস্থ্যবিধি মেনে তিন শতাধিক অসহায়, হতদরিদ্র রোগীদেরকে বিনামূলে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল (৪টা পর্যন্ত) পর্যন্ত উপজেলার বাদাঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাগরপুর, ভোলাখালীসহ ৫টি গ্রামের অসহায়, হতদরিদ্র রোগীদের মধ্যে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
নাগরপুর শিশু কিশোর ইসলামী সংঘের উদ্যোগে ও অপসোনিন, জিসকা, এসিআই, ফার্মাসিয়া, রেনেটা ও একমি ফার্মাসিউটিক্যালস্ এর সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন ডা. সারোয়ার আলম তালুকদার, ডা. রোকেয়া বেগম হাসি ও ডা. রুনা আক্তার বেলী।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শুক্কুর আলী, উপদেষ্টা আব্দুল হেকিম, আজিজুর রহমান তালুকদার, মাওলানা আব্দুল হান্নান, আজিজুর রহমান, সভাপতি এসআই শফিক, সিনিয়র সহসভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক ওয়াদুদ হাসান মারুফ, যুগ্ম সাধারণে সম্পাদক তানভীর হাসান, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হৃদয় হোসেন, প্রচার সম্পাদক আকিকুর রহমান, উপ সম্পাদক তোফাজ্জল হোসেন অভি, সদস্য ক্বারী নিজাম উদ্দিন, ইকবাল হোসেন, মজিবুর রহমান প্রমুখ।