তাহিরপুরে দুর্নীতি প্রতিরোধে সমাবেশ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে দুর্নীতি প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বালিজুড়ি হাজী এলাহিবক্স উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুদক কমিশনার ড. নাসিরুদ্দিন আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন, ঢাকা দুদক কার্যালয়ের পরিচালক মো. মনিরুজ্জামান, দুদক সিলেটের পরিচালক শিরীন পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, বালিজুড়ি হাজী এলাহি বক্স উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে    বালিজুড়ি হাজী এলাহি বক্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতি প্রতিরোধ বিষয়ক একটি নাটক মঞ্চস্থ করে।