তাহিরপুরে দুর্যোগ বিষয়ক স্থায়ী অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ২০১৯ অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব শাহ্ মো. নাসিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সচিব এবিএম সফিকুল হায়দার, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ তাহিরপুর এপি ম্যানাজার বিভূদান বিশ^াস প্রমুখ।
কর্মশালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যগণ অংশ নেন।