তাহিরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। সোমবার কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য কর্মসূচী ও ঢাকা আহসানিয়া মিশনের  আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন, ঢাকা আহসানিয়া মিশনের টেকনিকেল অফিসার ফজলুর রহমান ও সুপারভাইজার আসমা আক্তার।