তাহিরপুরে ধর্মীয় নেতাদের সাথে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ধর্মীয় নেতাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এমপি’র আয়োজনে তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মহিবুর রহমানের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম, সেলিম আখুঞ্জি, ভাইস প্রিন্সিপাল মাওলানা শরীফুল ইসলাম,প্রভাষক মাওলানা ইশতিয়াক আহমদ, লিপি ভৌমিক, সহকারী শিক্ষক দ্বীন ইসলাম, এমদাদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন ফ্যাসিলিটেটর মিল্লাদ হোসেন, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।