তাহিরপুরে ধানের খলায় আগুন, সংঘর্ষে আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ধানের খলায় আগুন দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের দু’ঘন্টব্যপী রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এ ঘটনায় তাহিরপুর থানা পুলিশ উভয়পক্ষের ১৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো মাহমুদুল হাসান, মুছাব্বির, রাসেল, হোসেন, সাকিব, খুরশেদ আলী, ডালিম, মুজিবুর, খসরুল, কাশেম, লোকমান, আব্দুছ ছালাম, মুকাব্বির।

বুধবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত এ সংঘর্ষ বাঁধে। সংবাদ পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলো আবুল বাসার (১৮), সামছুল ইসলাম (৪০), খছরুল মিয়া (২৫), টিটন মিয়া (২০), শফিকুল ইসলাম (১৭), হাবিবুর মিয়া (৪০), এরশাদ মিয়া (৩০), শাফিনুর মিয়া (৪০), রুমেনা বেগম (৩০) মুছাব্বির মিয়া (১৭), আব্দুস ছালাম (২৪), নয়ন মিয়া (১৮), তারেক মিয়া (১৫), জাকির হোসেন (১৮), শাহিনুর (৩৫), ডালিম মিয়া (২৮ ) স্বপন মিয়া (২৫)। আহতরা সবাই তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানায়, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর গ্রামের কপিল উদ্দিন, হাফিজ উদ্দিন, শাহাজ উদ্দিন, খোরশেদ আলী, আজগর আলী ও একই গ্রামের জয়নাল মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ লেগে আসছিল। মঙ্গলবার রাত ১০টায় জয়নাল মিয়ার ধানের খলায় প্রতিপক্ষরা আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় বুধবার সকালে জয়নাল মিয়ার লোকজন কপিল উদ্দিন, হাফিজ উদ্দিন, শাহাজ উদ্দিন খোরশেদ আলী,আজগর আলী লোকজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

এলাকাবাসী আরো জানান, দু’গ্রুপের মধ্যে জয়নাল মিয়া গ্রুপের লোকজন সবাই শনির হাওরে কৃষিকাজ করে। কপিল উদ্দিন, হাফিজ উদ্দিন, শাহাজ উদ্দিন খোরশেদ আলী, আজগর আলী পক্ষের লোকজন একই হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। পূর্ব শত্রুতার জেড় ধরে জয়নাল মিয়া গ্রুপের লোকজনকে হাওরে ধানকাটায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার লক্ষে এ সংঘর্ষ হয়েছে।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, এ ঘটনায় উভয় পক্ষের ১৩ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।