Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
তাহিরপুরে ধান ও চাল সংগ্রহ কমিটির সভা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

তাহিরপুরে ধান ও চাল সংগ্রহ কমিটির সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা খাদ্য গোদামে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যে উপজেলা খাদ্য সংগ্রহ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান জানান, অ্যাপসে নিবন্ধনের মাধ্যমে লটারীতে কৃষক নির্বাচন করে ধান সংগ্রহ করা হবে। এ লক্ষ্যে কৃষকদের অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করার জন্য এলাকাজুড়ে ব্যাপক মাইকিং প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
তাহিরপুর উপজেলায় এবছর ১২৯২ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। সরকার কর্তৃক প্রতি কেজি ধানের মূল্য ৩০ টাকা ও ১২০০ টাকা ধানের মণ নির্ধারণ করা হয়েছে। কৃষকদের পরবর্তী চাহিদা অনুযায়ী পরবর্তীতে তা বৃদ্ধির জন্য আবেদন করা হবে। মঙ্গলবার পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নে ২৮৩ জন কৃষক অ্যাপসের মাধ্যমে আবেদন করেছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমার সভাপতিত্বে সভায় তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ বড়দল ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড় সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা নূরুল হক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।