স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা খাদ্য গোদামে ধান চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে।
সোমবার বিকাল ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা খাদ্য গোদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বোর ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান—উদ—দৌলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মো. মফিজুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার, আওয়ামী লীগ নেতা সেলিম আখঞ্জি, লুৎফুর রহমান লাকসাব, মইনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সামা, সাংবাদিক শওকত হাসান, শঙ্কর চন্দ প্রমুখ।
উপজেলা খাদ্যগোদাম কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, সোমবার বিকালে ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধনের সময় তাহিরপুর সদর ইউনিয়নের ২ জন কৃষক ৬ মেট্রিক টন ধান জমা দিয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, তাহিরপুর উপজেলায় ২ হাজার ৯৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। ৭টি ইউনিয়নে লটারির মাধ্যমে ৬৯৯ জন কৃষক নির্বাচন করা হয়েছে। প্রতিজন কৃষক ৩ মেট্রিক টন করে ধান উপজেলা খাদ্য গোদামে জমা দিতে পারবেন।


