তাহিরপুরে নতুন শিক্ষা কর্মকর্তার যোগদান

স্টাফ রির্পোটার
তাহিরপুরে গত বুধবার নতুন শিক্ষা কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন আতাউর রহমান। বৃহস্পতিবার ছিল তাঁর প্রথম কার্যদিবস। চৌকষ কর্মকর্তা হিসাবে পরিচিত আতাউর রহমান ২০০৫ সালে উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসাবে যোগদান করেন। ওগাঁর মহাদেব উপজেলা থেকে বদলী হয়ে তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন। তাঁর বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়।
গত এক বছর ধরে সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) গোলাম রাব্বী জাহান ভারপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করেছেন। নতুন কর্মকর্তা যোগদানের মাধ্যমে এ পদটি ভারমুক্ত হলো।
নতুন শিক্ষা কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে, সহসভাপতি আজিজুল ইসলাম, নুরুল আলম সিদ্দিকী, নারায়ণ চক্রবর্তী, মকসিতুল ইসলাম, সুব্রত রায় তালুকদার, হাবিবুর রহমান, রিক্তা রাণী রায়, দোলন রায়, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রায়,যুগ্ম সাধারণ সম্পাদক মামুন পারভেজ, সাংগঠনিক সম্পাক এ এইচ এম আসাদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আজহারুল ইসলাম, সমবায় বিষয়ক সম্পাদক জোবায়ের আহমদ, দফতর সম্পাদক মাফিকুল ইসলাম, সহ দফতর হাদিউজ্জামান, কোষাধক্ষ্য লুৎফুর রহমান শাহ, মহিলা বিষয়ক সম্পাদক রেজোয়ানা খাতুন, সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা নার্গিস, সহসাধারণ সম্পাদক (মহিলা) হেপী আক্তার, সমিতির কার্যকরী কমিটির সদস্য ও প্রধান শিক্ষক হারুনুর রশীদ, প্রধান শিক্ষক দেবব্রত সরকার দেবল, মীরা রাণী জোয়ার্দার, মন্টু কুমার সরকার , শাহাদৎ হোসেন, হীরা মিয়া পাঠান ও নাজমুল হুদা।
এছাড়া পৃথক বিবৃতিতে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান কে অভিনন্দন জানিয়েছেন সহকারি শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা সদস্য সচিব ও তাহিরপুর উপজেলা আহবায়ক গোলাম সরোয়ার লিটন, যুগ্ম আহবায়ক শেখর রায়, তাজুল ইসলাম, এনামুল হক, আক্তার হোসেন, আব্দুল মান্নান, মাফিকুল ইসলাম ও মাকছুম আহমেদ।