তাহিরপুরে নদ নদীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

তাহিরপুর প্রতিনিধি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে তাহিরপুর উপজেলার নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাওরের ফসল রক্ষার ডুবন্ত বাঁধসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে পরবতীর্ নির্দেশ না দেয়া পর্যন্ত যাদুকাটা, পাটলাই, বৌলাই সহ সকল নদীতে মালবাহি নৌকা চলাচলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলা প্রশাসন থেকে এ নির্দেশনা প্রদান করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
এছাড়া বড়ছড়া, ছাড়াগাঁও, বাগলী শুল্কস্টেশন এবং ফাজিলপুর (যাদুকাটা ১ ও ২ বালুমহাল) হতে কোন মালবাহী নৌযান যেনো ছেড়ে না যায় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন তিনি।
এর আগে গত সোমবার সন্ধ্যায় পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বোরো ধানের ক্ষতির আশঙ্কায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয় সুনামগঞ্জ জেলা প্রশাসন থেকে। সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বিজ্ঞপ্তিতে বলেন, পাহাড়ি ঢলের কারণে জেলার প্রধান নদ—নদীগুলোর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ আগামী ২৪ ঘণ্টায় সার্বক্ষণিক তদারকির জন্য সর্বসাধারণকে অনুরোধ তিনি।