স্টাফ রিপোটার, তাহিরপুর
তাহিরপুরে ধাওয়া বিলে নৌকাডুবিতে নিখোঁজ ৪ জন সবারই লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। রবিবার বেলা ১১টায় ঘটনাস্থলের ২শ গজ পশ্চিমে আনোয়ার গ্রামের পশ্চিম পাশ থেকে বিশ্বম্ভরপুর উপজেলার শান্তিগঞ্জ গ্রামের সুনাই মিয়ার ৭ বছরের মেয়ে ঝুমা আক্তারের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। গত শুক্রবার শাজনা বেগম, শনিবার তানহা ও আব্দুল হান্নানের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও স্বজনরা।


