তাহিরপুরে পরিবেশবান্ধব জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে পরিবেশবান্ধব জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলার তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্যানক্রেড আয়োজিত কর্মশালায় উপজেলার তাহিরপুর সদর ইউনিয়ন, বড়দল দক্ষিণ ইউনিয়ন ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ২৫ জন সিবিও নারী নেতৃবৃন্দ অংশ নেন।
এতে বক্তব্য রাখেন স্যানক্রেডের সংগঠক সেলিনা আক্তার ও হালিমা আক্তার প্রমুখ।