তাহিরপুরে পল্লী জীবিকায়ন প্রকল্পের ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলার সমাপনী দিনে ৭৮টি দরিদ্র পরিবারের  মাঝে ৯ লক্ষ ৪২ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উন্নয়ন মেলায় ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আব্দুছ ছালাম, উপজেলা প্রকৌশলী আব্দুল ওয়াদুদ, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্পের কর্মকর্তা (পজীপ) তৌহিদুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম আউলিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দলীয় নেতা রঞ্জু, অনুপম রায়, হাফিজ উদ্দিন, নিউটন রায় প্রমুখ।