তাহিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকায় গোসলে নেমে রোকেয়া খাতুন(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। রবিবার বেলা ৩টায় এ ঘটনা ঘটেছে। নিহত রোকেয়া ওই ইউনিয়নের শাহিদাবাদ গ্রামের আব্দুল হাই ও হেনা বেগমের মেয়ে।
নিহতের পরিবার ও সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয় থেকে ফিরে ৩টায় বোনকে সাথে নিয়ে যাদুকাটা নদীতে গোসলে নামে রোকেয়া।  এ সময় ¯্রােতের টানে হারিয়ে যায় সে। তার সঙ্গে গোসলে নামা অন্যরা চিৎকার করলে স্থানীয় ও বাড়ির লোকজন নদী থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে। আব্দুল হাইয়ের পাঁচ মেয়ের মধ্যে রোকেয়া ছিল তৃতীয়। সংশ্লিষ্ট শাহিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লুৎফুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।