তাহিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মাটিয়ান হাওরের পানিতে ডুবে সালমান নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের হেলাল মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে শিশুটি খেলার ছলে ঘর থেকে বের হয় সালমান। এরপর আর তার খোঁজ পাওয়া যচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে বসতবাড়ির পিছনে বেলা ১১টায় মাটিয়ান হাওর থেকে ভাসমান অবস্থায় সালমানের মরদেহ পাওয়া যায়। স্বজনরা ভাসমান অবস্থায় থাকা সালমানের মরদেহ মাটিয়ান হাওর থেকে উদ্ধার করে। দুপুর ১২টায় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান নিশ্চিত করে বলেন, কাউকান্দি গ্রামে একটি শিশু পানিতে ডুবে মারা গেছে। স্থানীয় চেয়ারম্যান আমাকে অবগত করেছেন।