তাহিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বন্যার পানিতে তামান্না নামে চার বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। নিহত শিশু উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাঠাবুকা গ্রামের তফাজ্জলের মেয়ে।
নিহতের স্বজনরা জানায়, সোমবার বিকেলে তামান্না খেলার ছলে ঘর থেকে বের হয়। এরপর সন্ধ্যায় তাকে অনেক খোঁজাখুঁজি করে বসত বাড়ির পিছনে বন্যার পানির উপর ভাসমান অবস্থান দেখা যায়।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন বিপ্লব বলেন, তামান্না নামে চার বছরের এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।
থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, পাঠাবুকা গ্রামের ৪ বছরের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে।