তাহিরপুরে পানিতে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে পানিতে ডুবে হুমায়রা নামে ৩ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সোমবার বিকেলে উপজেলার টাঙ্গুয়া হাওর পাড়ের মন্দিয়াতা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়া হাওর সংলগ্ন মন্দিয়াতা গ্রামের আলী জাহানের মেয়ে।
জানা যায়, শিশু হুমায়রা খেলার ছলে দুপুরে বসত বাড়ির পিছনে খেলতে গিয়ে কোন এক সময় হাওরের পানিতে পড়ে যায়। খবর পেয়ে স্বজনরা অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে হাওর পাড়েই পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুকে পাশর্^বর্তী শ্রীপুর বাজারে উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বিষয়টি শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাজিনুর মিয়া নিশ্চিত করেছেন।