তাহিরপুরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন!

তাহিরপুর প্রতিনিধি
জেলার তাহিরপুরে মামাত ভাইয়ের লীজ নেয়া পুকুরে পাওনা টাকা না দেয়ায় বিষ ঢেলে প্রায় লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ফুফাত ভাইয়ের বিরুদ্ধে। বুধবার মধ্যরাতে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামে বিষ প্রয়োগে মাছ নিধনের এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়,উপজেলার ব্রাম্মণগাঁও’র জনতা বাজার সংলগ্ন কেরামত আলীর ছেলে রুকন উদ্দিনের নিকট থেকে ১৫  অক্টোবর একই গ্রামের লাল মিয়ার ছেলে  
 মামাত ভাই জিলু মিয়া পুকুরে থাকা পোনা মাছ সহ ১ বছরের জন্য ৪টি পুকুর লিজ নেন। লিজের কিছু টাকা বকেয়া থাকে।  যথাসময় জিলু মিয়া বকেয়া পরিশোধ করতে পারেননি।  এ নিয়ে জিলু ও রুকনের মধ্যে বিরোধ সৃষ্টি হলে কিছু দিন পুর্বে একই গ্রামের অন্য একটি পুকুরে মাছ সরিয়ে নিতে গেলে রুকন বাধা দেয় এবং উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এরপর গত বুধবার মধ্যরাতের কোন এক সময় দুর্বৃত্তরা ২টি পুকুরে বিষ ঢেলে পুকুরের সকল মাছ মেরে ফেলে।
গ্রামের মুরুব্বী গেদু মিয়া, লিয়াতক মিয়া, হাফিজুর রহমান সহ একাধিক ব্যক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরে বিষ ঢেলে ব্যক্তির ওপর ক্রোধ মেটাতে গিয়ে মাছ মারার ঘটনাটি খুবই লজ্জাজনক।
পুকুরের লীজ গ্রহিতা জিলু মিয়ার সন্দেহ পুকুর থেকে জিলুকে তাড়িয়ে দিয়ে নতুন করে অন্য ব্যক্তির নিকট লিজ দেয়ার জন্য রকনই পুকুরে বিষ ঢেলেছে।
অভিযোগ প্রসঙ্গে রুকন জিলুর আনা অভিযোগ অস্বীকার করে বলেন,‘পুকুরে আমি বিষ ঢালিনি, রাতেই দেখেছি মাছ মরে ভেসে উঠছে, হয়ত পানি দূষণের কারনে মাছগুলো মারা যেতে পারে।’