তাহিরপুরে পৃথকভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী তাহিরপুরে পৃথকভাবে পালিত হয়েছে। বুধবার দুপুর ২টায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি’র সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থক গোষ্ঠি তাহিরপুর উপজেলা শাখার ব্যানারে আলোচনা সভা ও নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়।
উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম মাশুক, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তথ্য প্রযুক্তিলীগ সভাপতি এমদাদনূর, আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার, উপজেলা কৃষকলীগের সভাপতি জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক এমরান হোসেন ভীপক, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আলম জিলানী সুহেল, সাধারণ সম্পাদক আজিজুল হক, দলীয় নেতা বাদল দেবনাথ, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবু শামা, যুবলীগ নেতা আব্দুছ ছত্তার, অলিদ মিয়া, কুদ্রত আলী, ছাত্রলীগ নেতা জয় রায়, মিল্লাদ হোসেন, সৈকত হাসান, মনিরাজ, শঙ্কর চন্দ প্রমুখ।
অপরদিকে বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক অমল কর’র নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।