তাহিরপুরে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১টায় তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন কর্তৃক ১৫০জন প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে কম্বল তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সোবান আখঞ্জি, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি ও সাংবাদিক শওকত হাসান, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ, উপজেলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার সভাপতি আবুল নুর আহমদ খান প্রমুখ।