স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ে রক্তের গ্রুপিং ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয়ে উপজেলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার আয়োজনে সূর্যের হাসি নেটওয়ার্কের সহযোগীতায় রক্তের গ্রুপিং ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন প্যারমেডিক চামেলী আক্তার, হেলা তালুকদার ও অশ্রু রায় ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার সভাপতি ও প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল নুর আহমদ, প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারন সম্পাদক সিরাজ আলী, এনজিও সংস্থা সানক্রেড এর ফিল্ড ফ্যাসিলিটেটর অরবিন্দ দাশ, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিক্তা বেগম প্রমূখ।
- টিকা দানের ক্ষেত্রে প্রাযুক্তিক বিড়ম্বনা দ্রুত সমাধান করতে হবে
- মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৮তম জন্মবার্ষিকী আজ


