স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল। দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ ভ্যাকসিন নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন, তাহিরপুর ইউএইচএফপিও ডা. ইকবাল হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা,আওয়ামীলীগ নেতা সেলিম আখঞ্জি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন, সাধারণ সম্পাদক এমরান হোসেন ভীপক, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ প্রমুখ।
- টিকা নিলেন সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক
- বিভিন্ন উপজেলায় টিকা প্রদান কার্যক্রম শুরু


