স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধের কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার বালিজুড়ি ইউনিয়নের শনির হাওর অংশের হোসেনপুর হইতে দক্ষিণকূল ফসল রক্ষা বাঁধ ও আঙ্গারুলি হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
এ সময় উপস্থিত ছিলেন পাউবোর’র প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জহুর, উপজেলা প্রেসক্লাব সভাপতি পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য আমিনুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. রাকিবুল হাসান, ইউপি সদস্য বাবুল মিয়া, ওয়াহিদ মিয়া, ফারুক মিয়া, দলীয় নেতা জিয়া উদ্দিন, মশিউর রহমান প্রমুখ।


