তাহিরপুরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী এমরান মিয়া(৩০)কে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত এমরান মিয়াকে সোমবার সকালে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ২০০৬ সালের ১৫ই নভেম্বর  উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ী গ্রামের আন্জু মিয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। ঐ মামলায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের      বিজ্ঞ বিচারক ৫জনকে ফাঁসির দন্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত ৫ জনের মধ্যে আব্দুর রহিম,মহরম আলী ও এরশাদ জেল হাজতে আটক রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল জুলহাস মিয়া ও এমরান মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই মো: মুহিত মিয়ার নেতৃত্বে পুলিশ রবিবার বিকেলে গাজীপুর জেলার টঙ্গী থানার আটাকল এলাকা থেকে গ্রেফতার করে তাকে তাহিরপুর থানায় নিয়ে আসে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো: শহিদুল্লাহ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আদালতের ফাঁসির দ-প্রাপ্ত আসামী এমরান মিয়াকে গাজীপুর জেলার টঙ্গী আটাকল এলাকা থেকে গ্রেফতার করে সোমবার সকালে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।