স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান করার লক্ষে ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামে উন্নয়ন সংস্থা স্যানক্রেড এর আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল হেলথ কার্যক্রমে সেবা দেন সুনামগঞ্জ স্যানক্রেড হাসপাতালের ডা. মুজিবুর রহমান ও ডা. ফারজানা আলী।
স্যানক্রেড তাহিরপুর উপজেলা সমন্বয়কারী কল্যাণ রেমা জানান, মঙ্গলবার দিনব্যাপী উপজেলার তৃণমূল পর্যায়ের প্রায় ৩ শতাধিক নারী পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন।
ফ্রি মেডিকেল হেল্থ ক্যাম্প উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।
- শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শান্তিগঞ্জে আলোচনা সভা
- বঙ্গবন্ধুর ছবির কপিরাইট কেউ দাবি করতে পারবে না-হাইকোর্ট রায়


