তাহিরপুরে বই পেলো বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ শিক্ষার্থী

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে বই পেলো বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ শিক্ষার্থী। চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। বই বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, যুগ্ম সম্পাদক শওকত হাসান, প্রদর্শক মোশারফ হোসেন প্রমুখ।