তাহিরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের বাছাই অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) অনুর্ধ্ব—১৭ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) অনুর্ধ্ব—১৭ এর বাচাই পর্ব অনুষ্ঠিত হয়।
বিকাল ৪টায় তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনুর্ধ্ব—১৭ এর বাচাই পর্বে অনুষ্ঠিত হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক অনুপম রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, ক্রীড়া সংগঠক রশিদুল আলম, বাদল দেবনাথ, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।