স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলা সদর আব্দুজ জহুর চত্ত্বর থেকে ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগীতায় প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সাজ্জাদুল ইসলাম। এছাড়াও দ্বিতীয় হয়েছেন উপজেলার কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র রবিউল আওয়াল, তৃতীয় তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র মিনহাজুল ইসলাম।
বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতায় তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ ও ক্যাপ্টেন সালিমুল হক।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, তাহিরপুর থানার এসআই সুজন সরকার প্রমুখ।


