স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বন্যার্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। ত্রাণ বিতরণকালে তিনি বলেন, ধৈর্য্য ও সাহসের সাথে প্রতিকূল অবস্থার মোকাবেলা করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে।
রবিবার বিকেলে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মোয়াজ্জেমপুর, ভবানীপুর, সন্তোষপুর, মারালা, পৈন্ডুপ, রামজীবনপুর, নোয়াগাঁও, নোয়ানগর সহ বিভিন্ন গ্রামে তিনি ত্রাণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, ধরমপাশা উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির হাসান, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁ, সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা, সহ সভাপতি ইকবাল হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন, যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিত সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলু মিয়া, ইউপি সদস্য মিয়া হোসেন, মহিবুর রহমান রুবেল, গোলাম কিবরিয়া, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, মনিরাজ শাহ, পুলক মিয়া প্রমুখ।
- করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৭, আক্রান্ত ২৬৬৬
- মহাকাশ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন সুনামগঞ্জের সজীব


