স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বন্যার্তদের মাঝে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৭২-৭৫ (১৯৭৭) ব্যাচের কৃষিবিদদের উদ্যোগে ৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে ধানের বীজ বিতরণ করা হয়। একই সময়ে বাংলাদেশ সিড এসোসিয়েশনের উদ্যোগে ১০০ জন কৃষকের মাঝে ৩ কেজি করে ধানের বীজ বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্রের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ-দৌলার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত পরিচালক (ডিএই) এসএম নজরুল ইসলাম, সাবেক অতিরিক্ত পরিচালক (ডিএই) এটিএম ইউনুস মিয়া প্রমুখ। এছাড়াও বীজ ডিলার সামায়ুন কবির, সাংবাদিক মনিরাজ শাহ্, আবিকুল ইসলাম আবির উপস্থিত ছিলেন।
- দিরাইয়ে শিক্ষা উপকরণ সহ আর্থিক সহায়তা পাবে ৮৮০ পরিবার
- ত্রাণ নিতে গিয়ে নিহত বিপ্লব মিয়ার স্ত্রীর হাতে চেক তুলে দিলেন ইউএনও


