স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বন্যার পানিতে ডুবে মুক্তাদির নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের মকবুল মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে শিশুটি খেলার ছলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টায় শিশুটিকে বসতবাড়ির সামনে বৌলাই নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। বিকাল ৩টায় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


