তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রঙ্গিন ঢেউটিন ও  ওয়াসকিট বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন। রবিবার দুপুরে মধ্য তাহিরপুর ওয়ার্ল্ডভিশন কার্যালয় প্রাঙ্গণে উপজেলার তাহিরপুর সদর, বালিজুড়ি ও বাদাঘাট ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের মাঝে দুই বান্ডিল করে রঙ্গিন ঢেউটিন, ২টা ২০ লিটারি বালতি, ১টি টর্চ লাইট, ২টা হুইল সাবান, ২টা লাক্স সাবান ও ৩৬পিস করে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। বিতরণ পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব, এপিসি ম্যানেজার সিলেট ক্লাষ্টার মঞ্জু মারিমা পালমা, প্রোগ্রাম অফিসার ষ্টিপ তাপস চিসিম, এপি ম্যনোজার বিভূদান বিশ্বাস,ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।