স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫’শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে রংধনু গ্রুপ। সোমবার বেলা ১১টায় উপজেলা সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামে এ কার্যক্রম উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির ও প্রতিদিনের বাংলাদেশ এর সম্পাদক মুস্তাফিজ শফি।
এদিন রতনশ্রী ও ভাটি তাহিরপুর গ্রামের ৫’শ পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল আলম, প্রতিদিনের বাংলাদেশ এর ফিচার সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, আলখায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক কেজি করে চিড়া, মুড়ি ও গুড়, আধা লিটার সয়াবিন তেল ,২ কেজি আলু, এক প্যাকেট বিস্কুট, এক বক্স ওরস্যালাইন, গ্যাস লাইটার ও মোমবাতি।
ভাটি তাহিরপুর গ্রামের ফুলবানু বলেন, এক সাথে এতগুলো ত্রাণ পাবো তা কখনো আশা করিনি। এখন কোন কামকাজ নেই, এই ত্রাণ মিয়া আমরার ৪/৫দিনের খোরাক চলবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির প্রতিদিনের বাংলাদেশ ও রঙধনু গ্রুপকে হাওরাঞ্চলের বানবাসিদের পাশে থাকার জন্য তিনি অভিনন্দন জানান।
প্রতিদিনের বাংলাদেশ এর সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা পরিস্থিতির শিকার। এ জন্য তিনি তাদের জন্য ত্রাণ নয় ভালবাসা নিয়ে হাওরের গ্রামগুলোতে এসেছেন। তাদের এ কার্যক্রম দুর্গত মানুষের জন্য সকল সময়েই অব্যাহত থাকবে।
- বন্যাদুর্গত দিরাই-শাল্লায় ব্যারিস্টার ডাল্টন’র ত্রাণ সামগ্রী বিতরণ
- বন্যার্তদের জন্য শুকনো খাবার দিল সুনামগঞ্জ সরকারি কলেজ


