তাহিরপুরে বাঁধ নির্মাণে দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির সাথে জড়িতদের শাস্তির দাবিতে তাহিরপুরে হাওরবাসী সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণকারীদের দুর্নীতির বিচার এবং হাওরবাসী কৃষক পরিবারের জীবন জীবিকার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, আওয়ামী লীগ নেতা রঞ্জু মুখার্জি, রাসেল মিয়া, বিএনপি নেতা এমরান হোসেন, আবুল কালাম আজাদ, মেহেদী হাসান উজ্জল,শাহজাহান মিয়া, তরিকুল ইসলাম শিপুল, নাসরুম মিয়া, নুরুজ্জামান প্রমুখ।