স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ। রবিবার দিনব্যাপী মাটিয়ান হাওরের ৮টি ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সাথে ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী খসরুল আলম,বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আজহার আলী, মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সভাপতি হাজী আব্দুল জলিল তালুকদার, সহ সভাপতি ইকবাল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস, উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম, ইউপি সদস্য মিলন মিয়া, সমাজ সেবক সাঞ্জব উস্তার, আবুল বশর প্রমুখ। পরিদর্শন কালে পরিদর্শক দল মাটিয়ান হাওরের স্কুল বাড়ী বাঁধ, পাঁচনালিয়াবাঁধ ও স্লুইসগেট সংলগ্ন বোয়ালমারা বাঁধের কাজের বিষয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। এ সময় তারা বাঁধে উপস্থিত সুনামগঞ্জ পাউবো’র কর্মকর্তাদের বলেন, জরুরী ভিত্তিতে আগামী এক
সপ্তাহের মধ্যে কাজ সম্পন্ন না করলে আগাম বন্যার কবল থেকে মাটিয়ান হাওরকে রক্ষা করা যাবে না। অপরদিকে বোয়ালমারা ক্লোজার বাঁধটি ফাটল ধরার কারণে পরিদর্শকদল শঙ্কা প্রকাশ করে বলেন, অচিরেই বাঁধটিতে পেটিবাঁধ ও বস্তা সেটিং করতে হবে।
- পরিবারের সঙ্গে ফোনে কথা বলবে বন্দিরা -স্বরাষ্ট্রমন্ত্রী
- ওসমানীনগরে নির্বাচনী সহিংসতা প্রাণ গেল জগন্নাথপুরের মাদ্রাসা ছাত্রের


