তাহিরপুরে বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার মাটিয়ান হাওরের ৪৮ হইতে ৫৪ নং প্রকল্প, শনির হাওরের ১৩ নং প্রকল্প ও গুরমা বর্ধিতাংশের ৩৩ নং প্রকল্পের বাঁধের কাজ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সদস্য
সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় তাঁর সাথে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী নিজামুল হক ভূঁইয়া, সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশী মোহন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন ও রাকিবুল হাসান।