স্টাফ রিপোর্টার, তাহিরপুর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব নির্বাচিত হওয়ায় তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আনন্দ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সমাবেশে সংগঠনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা বিএনপি সদস্য এমরান হোসেন, মেহেদী হাসান উজ্জ্বল, বিএনপি নেতা বাদল মিয়া, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম শিপুল প্রমুখ।
- নদীর সর্বনাশা রূপ নিয়ন্ত্রণে রাখতে স্থায়ী সমাধানের দিকে যেতে হবে
- উত্তর শ্রীপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

