স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্টিত হয়। উপজেলা বিএনপি সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে বিএনপি সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি আহবায়ক সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি সদস্য আনিসুল হক, ফেরদৌস আলম আখঞ্জি, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, বিএনপি নেতা জুনাব আলী, এমরান হোসেন, আবুল কালাম আজাদ, মাও.আবু সাঈদ, রফিকুল ইসলাম, হাজী আলী হায়দার, মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, মেহেদী হাসান উজ্জ্বল, ছাত্রদল নেতা সাইদুল কিবিরিয়া, তরিকুল ইসলাম শিপুল, তুজাম্মিল হক নাসরুম, সোহানুর রহমান সোহাগ প্রমুখ।


