তাহিরপুরে বিএনপির কার্যালয় উদ্বোধন

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে বিএনপির কার্যালয়ের উদ্বোধন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উত্তর বড়দল ইউনিয়নের জনতা বাজারে এই কার্যালয় স্থাপন করা হয়।
উত্তর বড়দল ইউনিয়ন যুবদল আহ্বায়ক আক্তারুজ্জামানের পরিচলানায় ও সভাপতি নজরুল ইসলাম শাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উপজেলা যুবদল সভাপতি,  
সদর চেয়ারম্যান বুরহান উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনাব আলী, বিএনপি নেতা বুরহান উদ্দিন, মহিবুর রহমান, ফজলুল হক ,আব্দুল মোতালিব, আবুল হোসেন, বেলায়েত হোসেন, আব্দুর নূর, নজরুল ইসলাম শিকদার, এনাম তালুকদার, আব্দুল শহীদ, শফিকুল ইসলাম. আবু তাহের মেম্বার, নাসির উদ্দিন, দুলাল মিয়া, ময়না মিয়া, ইসলাম উদ্দিন, দুলাল মিয়া প্রমুখ।