তাহিরপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার বিএনপির সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান ও নবায়নের উদ্বোধন করেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।
সদস্য সংগ্রহ’র পূর্বে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সদস্য সংগ্রহ অভিযান ও নবায়ন সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আকবর আলী, সেলিম উদ্দিন আহমেদ, আনসার উদ্দিন, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সহ সভাপতি আনিসুল হক, ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক          মোনাজ্জির হোসেন সুজন, জেলা কৃষকদল সভাপতি আ ত ম মিসবাহ ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রমুখ।