স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে বিজয় দিবসের রাতে নাটকের অনুমতি নিয়ে তিন দিন পূর্ব থেকেই অশ্লীল নাচ গান ও জুয়া খেলার অভিযোগ উঠেছে। রবিবার উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আল মাদানী ঐক্য পরিষদ ও এলাকাবাসীর পক্ষে মো. শফিকুল ইসলাম ও হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে উত্তর বড়দল ইউনিয়নের অলিপুর বাগগাঁও ,বাংলা বাজার ও পুরানঘাটের শান্তিপুর বাজারে মহান বিজয় দিবস উপলক্ষে নাটক করার অনুমতি নিয়েছে একটি জুয়ারী দল। উক্ত অনুষ্ঠানে মদ, গাঁজা, বাবা টেবলেটসহ বিভিন্ন মাদক সেবন করা হয়। এ নিয়ে এলাকাতে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের অনুলিপি তাহিরপুর থানা ও বাদাঘাট ক্যাম্প ইনচার্জকে দেয়া হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তের জন্য তাহিরপুর থানাকে দিয়েছি। সত্যতা পেলে অনুমতি বাতিল করে দেয়া হবে।
- সুনামগঞ্জ সরকারি কলেজে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন
- দক্ষিণ সুনামগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


