তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে বিদ্যুতের মেইন লাইনে বিদ্যুৎস্পৃস্ট হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম পারভেজ মোশারফ (১৬)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে এবং চারাগাঁও হাওড় বাংলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র। শুক্রবার দুপুরে নিহত পারভেজ মোশারফের নিজ বাড়ীর ছাদের উপর এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চাঁরাগাও গ্রামের আবুল হোসেনের ছেলে পারভেজ মোশারফের নিজ বাড়ীর বসত ঘরের বিল্ডিংয়ের ছাদের উপর মেইন লাইন ছিটকে পড়ে। শুক্রবার দুপুর ১২টার দিকে লাকমা অভিযোগ কেন্দ্রের দুইজন বিদ্যুৎ লাইনম্যান পারভেজ মোশারফের বাড়ীতে যান লাইন মেরামত করতে। তারা লাইন মেরামতের কাজও শুরু করার একপর্যায়ে বিদ্যুৎ লাইনম্যানরা ছাদের উপর গিয়ে দেখতে পান পারভেজ মোশারফ বিদুতের মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পরে আছে। পরে লাইনম্যানরা চিৎকার দিলে পরিবারের লোকজনরা দ্রুত ছাদের উপর উঠে থাকে নীচে নামিয়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতর বাবা আবুল হোসেন অভিযোগ করে বলেন, বিদুতের মেইন লাইনটি আমার বসত ঘরের ছাদের একটু উপরে এবং খুঁটিটি রান্না ঘরের দরজার সামনে। খুঁটি এবং মেইন লাইনটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎ অফিসের লোকজনকে বার বার বলার পরও তারা খুঁটি ও মেইন লাইনটি সরাননি। যার ফলে আজ আমার ছেলেকে হারাতে হলো।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, শুনেছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি ছেলে মৃত্যুবরণ করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে