Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
তাহিরপুরে বিদ্রোহী প্রার্থী আ.লীগ নেতার পদত্যাগ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

তাহিরপুরে বিদ্রোহী প্রার্থী আ.লীগ নেতার পদত্যাগ

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ইউনুছ আলী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীলদের কাছে পদত্যাগপত্র সমঝে দেন।
ইউনুছ আলী তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে আগামী ৭ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তিনি।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান বললেন, বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য জেলা কমিটির কাছে সুপারিশ পাঠিয়েছি আমরা। ইউনুছ আলী পদত্যাগপত্র দিয়েছেন। কিন্তু এটি গ্রহণের এখন সুযোগ নেই।